০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে সাম্প্রতিক অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ নারী কারবারি গ্রেফতার

সাইফুল ইসলাম
  • আপডেট সময়ঃ ০৮:৩৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে।

সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মাকসুদা (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল ১০ সেপ্টেম্বর বিকেলে মুকসুদপুর থানার টেকেরহাট উত্তরপাড় বাজার এলাকা থেকে তাঁকে হাতে নাতে আটক করেছে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশ ও ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল মুকসুদপুর সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিল।
বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে টেকেরহাট উত্তরপাড় বাজার এলাকায় সন্দেহভাজন হিসেবে মাকসুদাকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর হেফাজত থেকে ৪টি নীল রঙের এয়ারটাইট পলিপ্যাকে সংরক্ষিত মোট ৮০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল পরিমাপক যন্ত্রে ওজন করে উদ্ধার করা ইয়াবার মোট ওজন পাওয়া যায় ৮০ গ্রাম।

গ্রেপ্তারকৃত মাকসুদা মুকসুদপুর উপজেলার হরিশ্চর গ্রামের মৃত আমির কাজীর মেয়ে এবং আবু বক্করের স্ত্রী।

জেলা গোয়েন্দা শাখা জানায়, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহতি থাকবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

গোপালগঞ্জে সাম্প্রতিক অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ নারী কারবারি গ্রেফতার

আপডেট সময়ঃ ০৮:৩৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬