১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে সরকারি কলেজে আন্ত: বিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৬

সাইফুল ইসলাম
  • আপডেট সময়ঃ ০৯:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগন্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০২৬ এর শুভ উদ্বোধন ও উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

আজ মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) সকাল ১০.০০ ঘটিকায় গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জের আয়োজনে প্রফেসর শাহ মোঃ ইকবাল হোসেন, অধ্যক্ষ, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জের সভাপতিত্বে গোপালগঞ্জ সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০২৬ ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত ফুটবল প্রতিযোগিতা খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফ-উজ- জামান, জেলা প্রশাসক গোপালগঞ্জ মহোদয় , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবীবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ মহোদয় এবং জনাব শেখ রাকিবুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও সম্পাদক, শিক্ষক পরিষদ গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ।

উক্ত ফুটবল প্রতিযোগিতা খেলায় অংশগ্রহণ করেন গোপালগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের দল। প্রতিযোগিতা শেষে অতিথিগণ উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অভিনন্দন জানান ।

পুলিশ সুপার মহোদয় বক্তব্যে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, নিয়মিত খেলাধুলা কেবল শরীরকে সুস্থ ও রোগব্যাধিমুক্ত রাখে না, বরং পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানসিক অবসাদ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠের খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সামাজিক মূল্যবোধ এবং সুদৃঢ় সুশৃঙ্খল ঐক্য গড়ে ওঠে। তিনি আরও বলেন, খেলাধুলা মানুষকে মাঠের প্রতিটি মুহূর্তে যেমন আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে, ঠিক তেমনি বাস্তব কর্মজীবনেও চরম পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায়।
উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এটি আলোকিত মানুষ গড়ার বাহন । এ শিক্ষা যেন সততা, শ্রদ্ধা আর শিক্ষার আলো ছড়ানোর কেন্দ্র হয়ে থাকে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয় বরং মাদক থেকে দূরে থেকে একজন ভালো ও যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য আহবান জানান।

জেলা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে খেলা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় গোপালগঞ্জ সরকারি কলেজের সম্মানিত শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ এবং ক্রীড়ামোদী সুধীজন ও সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

গোপালগঞ্জে সরকারি কলেজে আন্ত: বিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৬

আপডেট সময়ঃ ০৯:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬