০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জের পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান

সাইফুল ইসলাম
  • আপডেট সময়ঃ ০৮:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি:

পূবালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।

আজ সোমবার (৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের উলপুর গ্রামের উলপুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয় ও উলপুর মহিলা দাখিল মাদ্রাসায় পৃথকভাবে ফলদ, ঔষধি, বনজ বৃক্ষের চারা রোপন করা হয়।

এ সময় পূবালী ব্যাংক পিএলসির গোপালগঞ্জ শাখা ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল, উলপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার একেএম সাইফুল্লাহ, উলপুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস, সহকারি প্রধান শিক্ষক রতন চন্দ্র পাল সহ শিক্ষা প্রতিষ্ঠান দুইটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শাখা ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল বলেন, পূবালী ব্যাংক পিএলসি’র দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জেও এ অভিযান শুরু করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় গোপালগঞ্জ সদর উপজেলায় ২১০ টি, মুকসুদপুর উপজেলায় ২৪০ টি, কাশিয়ানী উপজেলায় ২২৫টি ও কোটালীপাড়া উপজেলায় ১২০ টি সহ মোট ৭ ৯৫ টি বৃক্ষের চারা রোপণ কার্যক্রম চলমান রয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে আমরা স্কুল, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি। সেখানে আম, কাঁঠাল, মেহগুণী, নিম, নারকেল, কৃষ্ণচূড়া ও বকুল গাছের চারা রোপণ করছি। সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের কর্মসূচি নিয়েছেন।

সরকারের এ কর্মসূচি সফল করতে আমাদের ব্যাংকের পক্ষ থেকে বৃক্ষরোপন করা হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশ রক্ষা পাবে। অন্যদিকে দেশ সবুজায়ন হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দেশ উপযোগী হয়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

গোপালগঞ্জের পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান

আপডেট সময়ঃ ০৮:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬