গোপালগঞ্জে”প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত”
- আপডেট সময়ঃ ০৬:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে।

সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের “স্বচ্ছতা” সম্মেলন কক্ষে সম্মানিত পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মুহাম্মদ আসাদুজ্জামান মহোদয়ের সভাপতিত্বে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ ‘শীর্ষক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোপালগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ , জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়, জনাব শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জনাব মোছাঃ জোৎস্না খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, গোপালগঞ্জ।
পুলিশ সুপার মহোদয় বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার ব্যবহার শিশুর ভাষা দক্ষতা বৃদ্ধি এবং সঠিক উচ্চারণ শেখার জন্য অত্যন্ত জরুরি। প্রমিত বাংলা শব্দভাণ্ডার ব্যাকরণ ও সঠিক উচ্চারণ শেখাতে সাহায্য করে। শিশুদের প্রতিষ্ঠান ও পেশাগত যোগাযোগের উপযোগী করে তোলে। মাতৃভাষায় সঠিক শিক্ষা অন্যান্য বিষয়ে শিশুর বোঝাপড়াকে সহজ করে। পরিবার ও সমাজে আঞ্চলিক ভাষার পাশাপাশি প্রমিত চর্চায় কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে।
এ সময় গোপালগঞ্জ জেলার সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।




















