গোদাগাড়ীতে ফিলিং স্টেশন ও তৈল বিক্রয় প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা
- আপডেট সময়ঃ ০৯:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৩ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
বাংলাদেশ স্ট্যান্ডার্ডাস এন্ড ট্রেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর ভ্রাম্যমান আদালতের অভিযানে গোদাগাড়ীর ফিলিং স্টেশন ও তৈল ব্যবসায়ী ৪টি প্রতিষ্ঠানে ডিসপেন্সিং ইউনিট যাচাই করে পরিমাপ ত্রুটি ও অগ্নি নির্বাপণ ব্যবস্থার ব্যাপারে অসচেতনতার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস ও গোদাগাড়ী উপজেলা প্রশাসন এর সমন্বয়ে গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উক্ত আদালতে- ১) মেসার্স আবুল কাসেম এন্ড ব্রাদার্স, গোদাগাড়ী, রাজশাহী প্রতি ১০ লিটারে পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে ৬০ মি.লি. কম জ্বালানি তেল প্রদান করায় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
২) মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশন, গোদাগাড়ী, রাজশাহী প্রতি ১০ লিটারে পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে ১১০ মি.লি. এবং দুইটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ৫০ মি.লি. করে কম জ্বালানি তেল প্রদান করায় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
৩) মেসার্স এস.আর ফিলিং স্টেশন, জৈটাবটতলা, গোদাগাড়ী, রাজশাহী প্রতি ১০ লিটারে ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ৬০ মি.লি. কম জ্বালানি তেল প্রদান করায় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
৪) মেসার্স চৈতী ফিলিং স্টেশন, সুলতানগঞ্জ, গোদাগাড়ী, রাজশাহী এর ডিসপেন্সিং ইউনিট যাচাই করে পরিমাপ গ্রহণযোগ্য ত্রুটিসীমার মধ্যে পাওয়া যায় এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, গোদাগাড়ী, রাজশাহী। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ শাকিব হাসান, পরিদর্শক (মেট্রোলজি) ও জনাব মোঃ নাঈম হোসেন, পরিদর্শক (মেট্রোলজি) এবং সহযোগিতা করেন জনাব মিঠুন কবিরাজ, সহকারী পরিচালক (মেট্রোলজি), বিএসটিআই, রাজশাহী।



















