গাজীপুরের কালীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৮:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):
কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে – এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে কৃষক-কৃষাণীদের মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে।
দেশের জনগণের সার্বিক জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের ১৪৫১ জন কৃষক- কৃষাণীর মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১লা অক্টোবর) বিকেলে নাগরী ইউনিয়নের কালব রিসোর্ট এন্ড কনভেনশন হলে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফেনী ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপির) সাথে ভার্চুয়ালী কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এমপি।
এই সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল কবির ভূঁইয়া, মোঃ মুজিবুর রহমান এমপি, এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহম্মেদ সিদ্দিকী, পুলিশ সুপার জসীমউদ্দিন পিপিএম ( বার), জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হাসিবুল হাসান প্রমুখ।













