০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

খাবারের মান নিশ্চিত করতে রাবি প্রশাসনের অভিযান

রাবি প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ১০:১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ২৬৪ বার পড়া হয়েছে।

রাবি প্রতিনিধি:

মানসম্মত খাবার নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন (HFSA-RU) এর উদ্যোগে যৌথভাবে অভিযান পরিচালনা করছে। এ অভিযানে ক্যাম্পাসজুড়ে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাম্পাস ফুড স্টল মনিটরিং প্রোগ্রাম’ এবং স্বাস্থ্যসচেতনতা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম।

সোমবার (৮ই ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে শুরু করে প্রকৌশলী চত্বর, টুকিটাকি চত্বর, রবীন্দ্র ভবনের পাশসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানের ২০টিরও বেশি খাবার দোকানে এই কার্যক্রম পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

কার্যক্রমে দোকানিদের নিরাপদ খাদ্য প্রস্তুত, পরিবেশন ও সংরক্ষণ পদ্ধতি, ব্যক্তিগত হাইজিন বজায় রাখা, এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে খাদ্য ব্যবসায়ীদের মাঝে মাস্ক ও মাথার ক্যাপ বিতরণ করেন সদস্যরা।

কার্যক্রমের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণ ও সচেতনতার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করবে।

প্রশিক্ষণ সেশনে খাদ্য নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন মো. আহসান হাবীব। তিনি বলেন, নিরাপদ খাদ্য, সঠিক সংরক্ষণ পদ্ধতি ও পুষ্টিগুণ সম্পর্কে দোকানদার ও শিক্ষার্থীদের সচেতন করা আমাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, এই কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা পেলে হলের খাবার ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আরিফুর ইসলাম জানান, খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। ক্যাম্পাসসহ আশপাশের এলাকাতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে। প্রশাসনের সহযোগিতা পেলে আরও বৃহৎ পরিসরে কাজ করা সম্ভব হবে।

হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন (HFSA-RU )ক্লাবের ছাত্র উপদেষ্টা আশিকুর রহমান অন্তর বলেন,শিক্ষার্থীদের নিরাপদ খাবার নিশ্চিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণও ধারাবাহিকভাবে দেওয়া হবে।

প্রশিক্ষণ সেশনে আরও উপস্থিত ছিলেন কন্টেন্ট রাইটিং এন্ড ক্রিয়েশন কো-অর্ডিনেটর ফারহানা জুথি, এক্সিকিউটিভ মেম্বার আয়েশা, আহেদুল ইসলাম, সামসুন্নাহার সুইটি, নূর আলমসহ অন্যান্য সদস্যরা। আজকের এই কার্যক্রমের আহ্বায়ক ছিলেন ক্লাবের সদস্য নুসরাত জাহান আয়শা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

খাবারের মান নিশ্চিত করতে রাবি প্রশাসনের অভিযান

আপডেট সময়ঃ ১০:১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫