কেশরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা
- আপডেট সময়ঃ ০৪:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ৫২ বার পড়া হয়েছে।

মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে (২৪ অক্টোবর) বাকশৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড: শফিকুল হক মিলন।
পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুশবর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মুকবুল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান আলী, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, ধুরইল ইউপির সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক রাইসুল ইসলাম, কেশরহাট পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজা।
সভায় আরো উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম, কেশরহাট পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহম্মেদ, আনারুল ইসলাম, মাহফিজুল ইসলাম মাফি, প্রভাষক উমর ফারুক, শহিদুল ইসলামসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সকলে ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে প্রত্যেক কেন্দ্রে বিএনপির কমিটি তৈরি করে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গিকার প্রত্যয় করেন।




















