এদেশে প্রহসনের নির্বাচন আর দেখতে চাই নাঃ বিএনপি নেতা আবু সাইদ চাঁদ
- আপডেট সময়ঃ ০৮:২১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ৩৯ বার পড়া হয়েছে।

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার মহানায়ক ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই নির্বাচনের সর্বোচ্চ নির্যাতিত নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি জনগণের ভোটাধিকারের জন্য বারংবার কারাবরণ করেছেন। তিনি বলেছেন “এদেশের মাটি ও মানুষ আমার ঠিকানা”। দেশের বাইরে আমার কোন ঠিকানা নাই।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা ছাত্রদল ও গড়গড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে গড়গড়ি স্কুল মাঠে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মাহবুব আলম বাচ্চু সরকারের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে আবু সাইদ চাঁদ এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে একটি দল রাতের আধারে কম্বলের লোভ দেখিয়ে জনগণের নিকট ভোট চেয়ে বেড়াচ্ছে। কিন্তু জনগণ তাদের এই প্রলোভন এবং প্রহসনমুলক আচরণ প্রত্যাহার করেছে। তাদের বিভ্রান্তিতে কেউ বিচলিত হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারি সারা দিন ধানের শীষে ভোট দিয়ে তাদের উচিত জবাব দেবেন জনগণ। চারঘাট-বাঘায় ধানের শীষের জোয়ার দেখে দলটি মাথা খারাপ হয়ে গেছে।
রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন
রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও
বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার প্রুমখ।
সব শেষে মওলানা হাসান মাহমুদের পরিচালনায়
বেগম জিয়া ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মাহবুব আলম বাচ্চু সরকারের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।



















