০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, মির্জা ফখরুল

আলিফ হোসেন,তানোরঃ
  • আপডেট সময়ঃ ০২:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ৮১ বার পড়া হয়েছে।
আলিফ হোসেন,তানোরঃ
একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এর মধ্য দিয়ে তারা ফায়দা নিতে চায়। আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য এবং রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন, রাজশাহী-২ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী
মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডঃ শফিকুল হক মিলন, তানোরউপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।
পরে তিনি জনসভায় যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।এদিন ফখরুল ইসলাম আরো বলেন, আমাদের অতীত অভিজ্ঞতা বলে, এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।তিনি বলেন,প্রার্থী যেই হোক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, মির্জা ফখরুল

আপডেট সময়ঃ ০২:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫