০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

আ’লীগ ও ছাত্রলীগ কর্তৃক লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার দাবিতে বাগমারায় জামায়াতের বিক্ষোভ মিছিল

বাগমারা প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৯:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ৬৪ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আওয়ামী লীগের লগি-বৈঠার মাধ্যমে ২০০৬ সালের ২৮ অক্টোবর নৃশংস ভাবে খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জে জামায়াতে ইসলামী বাগমারা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই জামায়াতের হাজার হাজার নেতা কর্মী ও সাধারণ জনতা উপজেলা শিশু শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জমায়েত হতে থাকে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ভবানীগঞ্জ জিরো পয়েন্ট হয়ে প্রধান রাস্তা প্রদক্ষিণ করে গোডাউন মোড়ে গিয়ে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারী সহারী অধ্যাপক অহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমীর কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে বক্তব্য দেন, রাজশাহী পশ্বিম জেলা শাখার নায়েবে আমীর আব্দুল আহাদ কবিরাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত নায়েবে আমীর ও আসন্ন নির্বাচনে এমপি প্রার্থী ডাক্তার আব্দুল বারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইব্রাহীম হোসেন, শহীদুজ্জামান মীর, ভবানীগঞ্জ পৌর শাখা জামায়াতের সভাপতি আশিকুর রহমান আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা শিবিরের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।উক্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, খুনি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা সেদিন ঢাকা সহ সারাদেশে মেতেছিল খুনের নেশায়। সেদিন শুধু জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করা হয়নি, গণতন্ত্রকেও হত্যা করা হয়েছিল। সেদিন দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়ার চক্রান্ত করা হয়েছিল। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত দেশে ন্যায়বিচার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠাত হতে পারে না। নৃশংসভাবে খুনের পর তারা লাশের পাশেই নাচগানে মেতে উঠেছিল। অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করে খুনিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

আ’লীগ ও ছাত্রলীগ কর্তৃক লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার দাবিতে বাগমারায় জামায়াতের বিক্ষোভ মিছিল

আপডেট সময়ঃ ০৯:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫