০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

আদমদীঘিতে গাঁজা ও নেশার ইনজেকশনসহ গ্রেপ্তার-২

আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ০৭:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে।

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ২ পিস কুপিজেসিক ইনজেকশনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার প্রান্নাথপুর গ্রামের শাহজাহানের ছেলে রায়হান (২৫) এবং নওগাঁ সদর উপজেলার বশিপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মিঠু সরদার (৩২)।

অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২ পিস কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে রায়হানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মিঠু সরদারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

আদমদীঘিতে গাঁজা ও নেশার ইনজেকশনসহ গ্রেপ্তার-২

আপডেট সময়ঃ ০৭:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬