০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

অসৎ নেতৃত্বের কারণে দেশ বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে – ডাঃ আব্দুল বারী

শামীম রেজা, বাগমারাঃ
  • আপডেট সময়ঃ ০৮:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / ১৪০ বার পড়া হয়েছে।

শামীম রেজা, বাগমারাঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজশাহীর বাগমারায় নিয়মিত গনসংযোগ করে যাচ্ছেন রাজশাহী ৪ আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে আউচপাড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় পথসভা ও গনসংযোগ করেন তিনি।

ডাঃ আব্দুল বারী আউচপাড়া ইউনিয়নের কোন্দা লাড়ুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় বক্তব্য রাখেন এবং তারপর খালগ্রাম বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন। এসময় নিজের জন্য দোয়া ও সমর্থন চান তিনি।

পথসভায় ডাঃ আব্দুল বারী বলেন, বিগত দিনে এই দেশ বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এর একমাত্র কারণ অসৎ নেতৃত্ব। আমরা এই বাগমারা কে একটি সম্প্রীতির বাগমারা, একটি বৈষম্যহীন ও দূর্নীতিমুক্ত বাগমারা হিসেবে গড়ে তুলতে চায়। এই লক্ষ্যে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব বেছে নিতে ভোটারদের আহ্বান জানান তিনি।

গনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক ইব্রাহিম আলী, ভবানীগঞ্জ পৌরসভার আমির আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগমারা পশ্চিমের সভাপতি মিকদাদ আহমেদ, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা শিবিরের সভাপতি সাব্বির আহমেদ সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

অসৎ নেতৃত্বের কারণে দেশ বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে – ডাঃ আব্দুল বারী

আপডেট সময়ঃ ০৮:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫