অসুস্থ সাংবাদিকের পাশে জনবান্ধব নেতা পূবাইল থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া
- আপডেট সময়ঃ ০৮:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৩২ বার পড়া হয়েছে।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের কুদাব এলাকায় শারীরিকভাবে অসুস্থ পূবাইল থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল বেপারী । এ খবর শোনা মাত্র পূবাইল থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল বেপারীর কাছে ছুটে আসেন পুবাইল থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া ও পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খসরু মৃধা । তার পাশে এসে দাঁড়ান এবং শারীরিক খোঁজখবর নেন ।
এছাড়াও পূবাইল থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া পূবাইল থানার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের নিয়মিত খোঁজখবর নেন । আরিফ হোসেন ভূঁইয়ার এর মহানুভবতাকে পূবাইল থানার জনগণ গভীর শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে সর্বদা স্মরণ করে এবং ভবিষ্যতে তার এই মহানুভতার উপহার
একদিন ফেরত দিতে চায়।
রবিবার (১৩/০৯/২০২৬ ইং) তারিখে পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া ও পূবাইল থানা প্রেসক্লাবের সভাপতি খসরু মৃধা
উনার শারীরিক সমস্ত খোঁজখবর নেন । অসুস্থ সাংবাদিক আব্দুল জলিল বলেন সশরীরে পূবাইল থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া এর উপস্থিতি আমাকে অনেক উৎসাহিত ও আনন্দিত করেছে এবং আমি প্রাণভরে দোয়া করি । আরিফ হোসেন ভূঁইয়া এর মত যোগ্য যোগ্য নেতা থাকলে সাধারণ মানুষের আর দুঃখ কষ্ট থাকবে না ।



















