০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সান্তাহারে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আমিনুল ইসলাম সোহাগ
  • আপডেট সময়ঃ ১০:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ৩২ বার পড়া হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

সোমবার (২৬ অক্টোবর) শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রাকিব হোসেন সান্তাহার পৌর শহরের নতুন বাজার মহল্লার হযরত আলী খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে রাকিব হোসেনকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

মামলার পর গ্রেপ্তার রাকিব হোসেনকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সান্তাহারে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময়ঃ ১০:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬