০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সান্তাহারে স্তন ক্যানসারে আক্রান্ত লাবনী বাঁচতে চান, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

আমিনুল ইসলাম সোহাগ
  • আপডেট সময়ঃ ১২:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্তন ক্যানসারে আক্রান্ত লাবনী বাঁচার স্বপ্ন নিয়ে দিন কাটাচ্ছেন। দুরারোগ্য এই রোগের সঙ্গে লড়াই করে সুস্থ জীবনে ফিরে আসতে চান তিনি। কিন্তু ব্যয় বহুল চিকিৎসার খরচ জোগাড় করা তাঁর পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাই নিজের জীবন বাঁচাতে এবং দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন লাবনী।
জানা গেছে, লাবনী সান্তাহার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইয়ার্ড কলোনি মহল্লার সোহেল রানা বাবুর স্ত্রী। তাঁর স্বামী একজন হোটেল শ্রমিক। তাঁদের সংসারে রয়েছে আট বছর বয়সী একটি ছেলে ও মাত্র ১৮ মাস বয়সী একটি কন্যা সন্তান। দুই সন্তানকে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার স্বপ্ন দেখেন তিনি। কিন্তু স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ায় তাঁর জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। বর্তমানে লাবনী রাজশাহীর এমবিবিএস, এফসিপিএস (সার্জারি) প্রফেসর ডা. মো. আবু বকর সিদ্দিকের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। সীমিত আয়ের স্বামীর পক্ষে ব্যয় বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় লাবনীর চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, দানশীল ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে। সামর্থ্য অনুযায়ী সবার সামান্য সহযোগিতাও তাঁর চিকিৎসার ব্যয় মেটাতে সহায়ক হতে পারে।
স্তন ক্যানসারে আক্রান্ত লাবনী বলেন, আমি আমার দুই সন্তানের জন্য বাঁচতে চাই। আমার ছোট মেয়েটির বয়স মাত্র ১৮ মাস, ছেলেটিও এখনও ছোট। আমি সুস্থ হয়ে সন্তানদের পাশে থাকতে চাই। কিন্তু চিকিৎসার খরচ বহন করা আমার পরিবারের পক্ষে কঠিন। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে আমার আকুল আবেদন, আপনারা যে যেভাবে পারেন, আমাকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা পেলে চিকিৎসা চালিয়ে যাওয়ার সাহস ও সুযোগ পাবো। আমার চিকিৎসায় সহযোগিতা পাঠানোর ঠিকানা: বিকাশ নম্বর: ০১৭০৯-১১৯০৫১।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সান্তাহারে স্তন ক্যানসারে আক্রান্ত লাবনী বাঁচতে চান, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

আপডেট সময়ঃ ১২:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬