০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সাইফুল ইসলাম
  • আপডেট সময়ঃ ০৮:০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে।

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি:

আজ শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সংলগ্ন গোপালগঞ্জ জেলা ফুটবল স্টেডিয়াম মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ম্যাচ- ২০২৬ অনুষ্ঠিত হয়।

উক্ত ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ কে এম বাবর, গোপালগঞ্জ- ২ আসনের মাননীয় সংসদ সদস্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফ-উজ- জামান, জেলা প্রশাসক গোপালগঞ্জ মহোদয় এবং জনাব মোঃ হাবীবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ মহোদয়।

উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বেথুরী ইউনিয়ন একাদশ বনাম উরফি ইউনিয়ন একাদশ দল। প্রতিযোগিতায় বেথুরী ইউনিয়ন একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উরফি ইউনিয়ন একাদশ দল। প্রতিযোগিতা শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন দল এবং রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অভিনন্দন জানান।

পুলিশ সুপার মহোদয় বক্তব্যে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, নিয়মিত খেলাধুলা কেবল শরীরকে সুস্থ ও রোগব্যাধিমুক্ত রাখে না, বরং পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানসিক অবসাদ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠের খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সামাজিক মূল্যবোধ এবং সুদৃঢ় সুশৃঙ্খল ঐক্য গড়ে ওঠে। তিনি আরও বলেন, খেলাধুলা মানুষকে মাঠের প্রতিটি মুহূর্তে যেমন আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে, ঠিক তেমনি বাস্তব কর্মজীবনেও চরম পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায়।

জেলা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে ফাইনাল খেলা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় জেলার ক্রীড়ামোদী সুধীজন,সকল স্তরের জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৮:০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬