১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

লং মার্চ সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে নারায়ণগঞ্জ জেলা জামায়াত

মোঃ মাহবুবুর রহমান
  • আপডেট সময়ঃ ০৮:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে।

মোঃ মাহবুবুর রহমান

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের ঘোষিত ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ ও সিদ্ধিরগঞ্জ পথসভা সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা।

শনিবার (২৯ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমানের নেতৃত্বে কাঁচপুর হাইওয়ে থানা, বন্দর থানা ও সোনারগাঁ থানার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। এ সময় সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের (ওসি) কাছে লং মার্চসংক্রান্ত চিঠি হস্তান্তর ও মতবিনিময় করা হয়। থানার কর্মকর্তারা লং মার্চ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জামায়াত নেতারা জানান।

সাক্ষাৎ শেষে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান বলেন, ৫ সেপ্টেম্বর ১১ দলের ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ঐতিহাসিক লং মার্চ অনুষ্ঠিত হবে। লং মার্চটি ঢাকা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের ওপর দিয়ে চট্টগ্রামের দিকে যাবে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে। এরপর লং মার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে এবং সেখানে সভা-সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

তিনি বলেন, পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ লং মার্চ অনুষ্ঠিত হবে। এর মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসনসহ অন্যান্য জাতীয় সমস্যার সমাধানের দাবি রয়েছে।

হাফিজুর রহমান বলেন, লং মার্চটি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সে জন্য কাঁচপুর হাইওয়ে থানা, বন্দর থানা ও সোনারগাঁ থানায় চিঠি বিনিময় করে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে লং মার্চ সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি লং মার্চ সফল করতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শিক্ষা বিভাগের অফিস সেক্রেটারি ও জামায়াত মনোনীত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ড. আসগর আলী, সোনারগাঁ উত্তর জামায়াতের সেক্রেটারি ও জামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইব্রাহিম হাসান, সনমান্দি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফেরদাউসুর রহমান, সনমান্দি ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজী নাসিরউদ্দিন, পিরোজপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক শাহজালালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে জামায়াতের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ লং মার্চের লিফলেট বিতরণ করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

লং মার্চ সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে নারায়ণগঞ্জ জেলা জামায়াত

আপডেট সময়ঃ ০৮:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬