০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

মাহবুবুর রহমান
  • আপডেট সময়ঃ ০৯:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে।

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কাঞ্চন বাজারের পায়রা টাওয়ারের চতুর্থ তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কামাল দেওয়ানকে সভাপতি, মোহাম্মদ মামুন মিয়াকে সাধারণ সম্পাদক এবং সোহেল কবিরকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট রূপগঞ্জ থানা কমিটি ঘোষণা করা হয়।

রূপগঞ্জ থানা কমিটির সভাপতি পল্লী চিকিৎসক কামাল দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. সবুজ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলভিটা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মোফাজ্জেল হোসেন স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির ঢাকা বিভাগীয় সভাপতি এম সাইজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. আলী আরশাদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শাহ আলম চিশতি, সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, ঢাকা বিভাগের সহসাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম এ রশিদ।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ভুলতা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা মাহাবুবুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন আল-রাফি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সমিতির রূপগঞ্জ থানা শাখার উপদেষ্টা আব্দুল মতিন, ৭১ টিভির সাংবাদিক রিয়াজ হোসেন খান, সোনারগাঁও থানা কমিটির সভাপতি শচীন বিশ্বাস, ফতুল্লা থানা কমিটির সভাপতি মো. কাজল, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম দুলাল এবং আড়াইহাজার থানা কমিটির সভাপতি কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় পল্লী চিকিৎসক এবং হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, পল্লী চিকিৎসকদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদার করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে পেশাগত দায়িত্বশীলতা, রোগীদের সঙ্গে যথাযথ আচরণ এবং সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৯:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬