০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রাজশাহীর দুর্গাপুরে মাছ চুরি করে পালানোর সময় খাদে পড়ে আটকিয়ে যায় মাছ ভর্তি ট্রাক

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৮:১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ৩৪ বার পড়া হয়েছে।

Oplus_16908288

রাজশাহী, প্রতিনিধিঃ
‎
‎রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়নে গুলেলপাড়া গ্রামে গভীর রাতে পুকুর থেকে মাছ চুরি করে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে আটকিয়ে যায় মাছ ভর্তি ট্রাক। এ সময় ট্রাকটি উদ্ধার করতে না পেরে মাছসহ ট্রাকটি ফেলে পালিয়ে যায় চোর সিন্ডিকেটের সদস্যরা।
‎
‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ের বাঁকে এ ঘটনাটি ঘটেছে।
‎
‎তবে পুকুর মালিকের দাবি, চুরি হয়েছে প্রায় ৩০ মণ মাছ যার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।
‎
‎পুকুর মালিক কবির হোসেন দুর্গাপুর থানায় দেওয়া এজাহারে উল্লেখ করেন, কিশোরপুর গ্রামে তাঁর একটি লিজ নেওয়া পুকুর রয়েছে। সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন তিনি। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ছেলে ফাহিমকে নিয়ে পুকুরের চারপাশ দেখাশোনা করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন তিনি।
‎
‎এরপর বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে পুকুরের দিকে যাওয়ার সময় স্থানীয় গোলাম রাসুল তাঁকে জানান, পুকুর থেকে মাছ চুরি হয়েছে। পরে পুকুরপাড়ে গিয়ে কবির দেখতে পান, পানিতে জাল টানার চিহ্ন এবং মাছের বস্তা ও জাল তোলার চিহ্ন রয়েছে। পুকুরের চারপাশে থাকা গাছের ডালও মাড়ানো অবস্থায় দেখতে পান তিনি।
‎পরে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে জানতে পারেন, কানপাড়া থেকে দুর্গাপুরগামী পাকা সড়কের কিশোরপুর মোড়ে একটি মিনি ট্রাক খাদে পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, ঢাকা মেট্রো-ন-১১-২৪৮৭ নম্বরের একটি মিনি ট্রাক সড়কের পাশে পড়ে আছে।
‎
‎ট্রাকটির ওপর ও আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে মাছের বস্তা এবং জাল পড়ে ছিল। পাশের একটি পুকুরের পানিতেও মাছের বস্তা ও মাছ ভাসতে দেখা যায়।
‎কবিরের অভিযোগ, রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা ৪৫ মিনিটের মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা চোরেরা তাঁর পুকুর থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ মণ মাছ চুরি করে ওই মিনি ট্রাকে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পথে ট্রাকটি দুর্ঘটনায় পড়লে তারা মাছ ও ট্রাক ফেলে পালিয়ে যায়।
‎
‎পুকুর মালিক কবির হোসেন আরো বলেন, পুকুর থেকে প্রায় ৩০ মণ মাছ চুরি হয়েছে। এতে আমার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
‎
‎এদিকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাদে পড়ে থাকা ঢাকা মেট্রো-ন-১১-২৪৮৭ নম্বরের মিনি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মাছ চুরির ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর দুর্গাপুরে মাছ চুরি করে পালানোর সময় খাদে পড়ে আটকিয়ে যায় মাছ ভর্তি ট্রাক

আপডেট সময়ঃ ০৮:১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬