রাজশাহীর দুর্গাপুরে ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ১০:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ৪১ বার পড়া হয়েছে।

মনিরুল ইসলাম, (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহ ও উপকারভোগী নির্বাচনের বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্যতা, উপকারভোগী পরিবার নির্বাচন এবং জরিপ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রকিবুল ইউসুফ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লালটু, সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, বিএনপি নেতা গোলাম মুর্তজা, রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট ও ছাত্রনেতা শাহাদাত হোসেন রাজিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের জরিপে নিয়োগপ্রাপ্ত সুপারভাইজার ও গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।



















