০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
- আপডেট সময়ঃ ১০:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ২১২ বার পড়া হয়েছে।

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের দুই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারী) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে রাজশাহী- ৫ আসনের দুই নেতাকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
এরা হলেন— রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল ও লন্ডন জিয়া পরিষদের সহ সভাপতি ব্যারিস্টার রেজাউল করিম।
এদের দুইজনই রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন।
ট্যাগসঃ




















