০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে আগমন উপলক্ষে দুর্গাপুরে বিএনপির প্রস্তুতিমূলক সভা

ডিপিডি প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৭:০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
আগামী ২০ অক্টোবর বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে এ সভার আয়োজন করা হয়।

দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান আয়নাল।

সভায় বক্তারা বলেন, নির্বাচনের পর প্রথমবারের মতো তারেক রহমানের রাজশাহী আগমনকে কেন্দ্র করে পুরো রাজশাহীজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। এ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজশাহীর সমাবেশে যোগ দিতে হবে। একই সঙ্গে সমাবেশ সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী রাজশাহীতে এসে পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলে তাঁরা উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এ সফরকে সুষ্ঠু ও সফল করতে নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার পাশাপাশি সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সভায় দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের রাজশাহীর সমাবেশে অংশগ্রহণ, যাতায়াতের ব্যবস্থা এবং সার্বিক প্রস্তুতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সফর ও সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য মোঃ সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সদস্য আজাদ রেজাউল করিম রেজা, মোঃ রবিউল ইসলাম খান রবিন, মোঃ সোহেল রানা, তৌহিদুর রহমান রিপন, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান লাভলু, ৪ নম্বর দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ মাইনুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আলাউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমন আহম্মেদ সুমন এবং জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট।

এ ছাড়া সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে আগমন উপলক্ষে দুর্গাপুরে বিএনপির প্রস্তুতিমূলক সভা

আপডেট সময়ঃ ০৭:০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬