০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৮:২৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে।

যশোর প্রতিনিধি:

যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নদীয়ার মোড় বর্মনপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের অগ্রাধিকার কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড, নদী ও খাল পুনঃখনন, কৃষি ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য ভাতা নির্ধারণ এবং মাদকের অপব্যবহার রোধসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে চাঁচড়া, লেবুতলা, হৈবতপুরসহ বিভিন্ন ইউনিয়নে সরকারের নেওয়া উন্নয়ন কর্মসূচির কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল ইসলাম সাবু, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদার খান এবং চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল করিম।

এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার হক। স্বাগত বক্তব্য দেন সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান।

উঠান বৈঠকে চাঁচড়া বর্মনপাড়া এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক

আপডেট সময়ঃ ০৮:২৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬