মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন
- আপডেট সময়ঃ ১০:২০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে।

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় সার সরবরাহ স্বাভাবিক ও কৃত্রিম সংকট ঠেকাতে উপজেলার সার ডিলারদের গুদাম পরিদর্শন করা হয়েছে। মোহনপুর কৃষি অধ্যুষিত একটি উপজেলা। ধান, পান, আলু, পটলসহ সবধরণের ফসল উৎপাদনের উর্বর ভূমি হিসেবে উপজেলাটি প্রসিদ্ধ। ফসল উৎপাদনের অন্যতম ওপাদান সার, বিষ, কীটনাশকের সংকট নিরসণ ও সুষম বন্টন প্রচেষ্টায় তৎপর রয়েছে উপজেলা কৃষি বিভাগ।বিশেষ করে কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলামের সার্বক্ষনিক ও দৃশ্যমান তৎপরতায় সার সরবরাহে দায়িত্বশীল ডিলাররাও। এজন্য ফসল উৎপাদনে কৃষকরা অনেকটায় স্বস্তিতে রয়েছেন বলে সংশ্লিষ্টদের দাবী।
জানা গেছে,শনিবার (১৩ অক্টোবর) উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মমিনুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মকবুল হোসেন ও সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ দিনব্যাপী সার ডিলারদের গুদাম পরিদর্শন করেছেন।
এদিন উপজলার ধোপাঘাটা বাজারে মেসার্স চাষিখুশি টেড্রার্স, মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স, মেসার্স অদ্বিতি ট্রেডার্স, শাহবাজি বাজারে মেসার্স সুমাইয়া ট্রেডার্স, মৌগাছি বাজারে মেসার্স মহসিন ট্রেডার্স, মেসার্স সুমাইয়া ট্রেডার্স, মেসার্স হাবিব ট্রেডার্স, ধুরইল ইউনিয়নে মেসার্স আল হেরা ট্রেডার্স, ঘাসিগ্রাম ইউনিয়নে মেসার্স মোশাররফ ট্রেডার্স, রায়ঘাটী ইউনিয়নে মেসার্স রহমান ট্রেডার্স, জাহানাবাদ ইউনিয়নে মেসার্স ইউসুফ ট্রেডার্স, বাকশিমইল ইউনিয়নে মেসার্স সোহেল ট্রেডার্স, এবং কেশরহাট পৌরসভায় মেসার্স উসমান এন্ড সন্স ট্রেডার্স পরিদর্শন করা হয়। এসময় কৃষকেরা জানান, সরকারি নীতিমালা অনুযায়ি সঠিক প্রক্রিয়ায় রাসায়নিক সার বিক্রি করে আসছেন ডিলারগণ।
এদিকে পরিদর্শনের সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম ডিলারদের সর্তক করে কঠোর বার্তা দিয়েছেন।তিনি বলেছেন সার বিতরণে কোনো ধরণের ক্রটি-বিচ্যুতি মেনে নেয়া হবে না, কোনো ডিলারের বিরুদ্ধে সার বিতরণে অনিয়মের অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।



















