০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

মোহনপুরে কৃষকদের নিয়ে কৃষি বিভাগের উঠান 

আলিফ হোসেন
  • আপডেট সময়ঃ ০৬:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে।

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের(ইউপি)বাকশিমইল ব্লকে স্থানীয় কৃষকদের নিয়ে উঠান বৈঠক আয়োজন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে এলাকার সাধারণ কৃষকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জানা গেছে,২০২৫-২৬ অর্থবছরের Crop Zoning Project DAE Part-2-এর আওতায় আয়োজিত এই বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল খামারি অ্যাপসের মাধ্যমে ফসলের রোগবালাই নির্ণয় এবং ধানের জমিতে সুষম সার প্রয়োগ। বর্তমান সময়ে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত কৃষি কর্মকর্তাগণ কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, সঠিক সময়ে খামারি অ্যাপস ব্যবহার করে ফসলের রোগবালাই শনাক্ত করতে পারলে অনেক সহজেই বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। পাশাপাশি, জমিতে অতিরিক্ত সার ব্যবহার না করে সুষম সার প্রয়োগের বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়, যা মাটির উর্বরতা শক্তি বজায় রাখতে এবং উৎপাদন খরচ কমাতে সাহায্য করবে।
কৃষি বিভাগের এমন সময়োপযোগী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তাদের মতে, মাঠপর্যায়ে এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে সরাসরি কৃষকদের পরামর্শ দেওয়া হলে চাষাবাদে নানা সমস্যার সমাধান দ্রুত পাওয়া যাবে এবং ফসলের ফলন বহুলাংশে বৃদ্ধি পাবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে কৃষকদের নিয়ে কৃষি বিভাগের উঠান 

আপডেট সময়ঃ ০৬:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬