মান্দায় মন্দির ও মহাশ্মশান পরিদর্শন করলেন ইউএনও
- আপডেট সময়ঃ ০৮:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ২২৩ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় কেন্দ্রীয় শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির ও কেন্দ্রীয় মহাশ্মশান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।
মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি মন্দির ও মহাশ্মশান এলাকা পরিদর্শন করে সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) মনোজিত কুমার সরকার, সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, শ্যামলেন্দু কুমার দাস, মিলন কুমার দাস মজুমদার, অরুণ কুমার সরকার, প্রভাত কুমার মজুমদার, সুবোধ কুমার প্রামাণিক, সুকুমল কুমার দাসসহ মন্দির ও মহাশ্মশান কমিটির অন্যান্য সদস্যরা।
পরিদর্শনকালে ইউএনও আখতার জাহান সাথী মন্দির ও মহাশ্মশানের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং সেগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।




















