মান্দায় পাঁজর ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে ইউএনও
- আপডেট সময়ঃ ০২:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ৩১৬ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার পাঁজর ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মামুনার রসিদ।
সমাবেশে ইউএনও শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি ও অভিভাবকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলার ভিত্তিতে গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে।
অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা একইদিন কসব-বিষ্ণুপুর ও প্রসাদপুর-কাশোপাড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় ভূমি সেবা সহজীকরণ, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ ও অফিস কার্যক্রম পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















