০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনামঃ
মান্দায় আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে জাকের পার্টির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
মান্দা প্রতিনিধি:
- আপডেট সময়ঃ ০৪:০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ৪৪৮ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিতে আজ শনিবার দুপুরে মান্দা প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জাকের পার্টি মান্দা উপজেলা শাখা।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জাকের পার্টির সভাপতি দেলোয়ার হোসেন ডবলু।
এ সময় আরও উপস্থিত ছিলেন —*নওগাঁ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আলাল হোসেন*সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম*প্রচার সম্পাদক রনি রায়হান *মান্দা উপজেলা শাখার সভাপতি জহুরুল হক অন্যান্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ
বক্তারা বলেন, জনগণের কল্যাণে জাকের পার্টি ইতিবাচক ও শান্তিপূর্ণ রাজনৈতিক ধারায় বিশ্বাসী। আগামী নির্বাচনে মান্দা আসনে জাকের পার্টির প্রার্থী অংশগ্রহণ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ট্যাগসঃ




















