০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মধুখালীতে পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০২:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে।

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে উৎস সরকার নামের পাঁচ বছর বয়সি এক শিশু মারা গেছে।

মঙ্গলবার সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই গ্রামের উত্তম সরকারের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে ওঠার পর উৎসের মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় কোনো এক ফাঁকে শিশুটি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে যায়। এরপর বেশ কিছুক্ষণ শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে শিশুটির স্যান্ডেল ভাসতে দেখে সন্দেহ হয়। এরপর পুকুরে খোঁজাখুঁজি চালিয়ে পানির নিচ থেকে উৎস সরকারের মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির মৃত্যুতে পরিবারের সদস্য, নিকট আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মধুখালীতে পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

আপডেট সময়ঃ ০২:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬