মধুখালীতে গ্রাহক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ: বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি চেক হস্তান্তর
- আপডেট সময়ঃ ১১:৫৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে।

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ের ভাতুরিয়া মৎস্য আড়ৎ মাঠে ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানির এক গ্রাহকের পরিবারের হাতে মৃত্যুদাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১০ টায় এ চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার কামারখালী ইউনিয়ন মছলন্দপুর গাজীখালী গ্রামের এর রনি শেখ
বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানিতে একটি ডিপিএস করছিলেন মাত্র ১১ মাসে কিস্তি/পলিসি জমা দিয়েছিলেন ৩৩০৩৩ টাকা।
এই টাকা দেওয়ার পরপরই তিনি অকালমৃত্যুবরণ করেন।
বীমাগ্রহীতার মৃত্যুর পর কোম্পানির পক্ষ থেকে তার মনোনীত নমিনির বারিক শেখ এর অনুকূলে বীমার সম্পূর্ণ আসল অর্থ এবং জমাকৃত লভ্যাংশসহ চেকটি প্রদান করা হয়। মোট ২৯০৯৬৭ টাকার চেক পান।
অনুষ্ঠানকালে মরহুম রনি শেখের বাবা উপস্থিত থেকে এই চেক গ্রহণ করেন।
বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মধুখালী উপজেলার সেলস ম্যানেজার ও ইনচার্জ,
রাজিব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দীন (ডিএমডি ও প্রজেক্ট হেড – এলিগেন্ট), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুলতান হোসেন খান (ডেপুটি প্রজেক্ট হেড – এলিগেন্ট), রাকিব হোসেন চৌধুরী (ইরান), চেয়ারম্যান কামারখালী ইউনিয়ন পরিষদ, শরিফুল ইসলাম, আরএসএম ও অফিস ইনচার্জ বোয়ালমারী, ফরিদপুর, আড়পাড়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব,ও ফরিদুল ইসলাম ফুরাদ।
আসাদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মন্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















