বেলাবোতে গোপন অভিযানে অবৈধ অক্টেন উদ্ধার
- আপডেট সময়ঃ ০৭:৪২:৪০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১৩৬ বার পড়া হয়েছে।

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে একটি দোকান থেকে অবৈধভাবে মজুদকৃত অক্টেন (পেট্রোল) উদ্ধার করা হয়েছে।
আজ দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বণিক সমিতির সাধারণ সম্পাদকের উপস্থিতিতে শাটার-নামানো দুটি দোকান খোলা হয়। প্রথম দোকানটি তল্লাশি করে কোনো ধরনের ক্লাস ওয়ান কম্বাস্টিবল পেট্রোলিয়াম (অক্টেন বা পেট্রোল) পাওয়া যায়নি। তবে দ্বিতীয় দোকান থেকে কয়েক ড্রাম অবৈধভাবে মজুদকৃত অক্টেন উদ্ধার করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদের উদ্ধারকৃত অক্টেন জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হেফাজতে নেন।
অভিযানের সময় দোকান মালিক বা সংশ্লিষ্ট কেউ উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে কোনো দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে জ্বালানি মজুদের অভিযোগ ছিল। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ কার্যক্রম কমে আসবে বলে মনে করছেন সচেতন।




















