০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
বাগমারার হাটগাঙ্গোপাড়ায় তেল বিক্রি মনিটরিংয়ে মোবাইল কোর্ট, ১২ মামলা ও জরিমানা ১৮,২০০ টাকা
শামীম রেজা
- আপডেট সময়ঃ ০৫:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / ১৪২ বার পড়া হয়েছে।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং স্টেশনে তেল বিক্রি মনিটরিংয়ের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাগমারার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা। অভিযান চলাকালে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একাধিক মামলা দায়ের করা হয়।
এ সময় মোট ১২টি মামলায় ১৮ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি ফিলিং স্টেশনে সুষ্ঠুভাবে ক্রেতাদের কাছে জ্বালানি বিক্রয় নিশ্চিত করা হয়।
অভিযানকালে তেল নিতে এসে কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধেও তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগসঃ



















