বাগমারায় দুস্থদের মাঝে শারদীয় বস্ত্র বিতরণ করলেন সমাজসেবক সমরেশ কুমার
- আপডেট সময়ঃ ০৭:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন মানবাধিকারকর্মী ও সমাজসেবক সমরেশ কুমার সরকার। শনিবার (১৭ অক্টোবর) তাঁর উদ্যোগে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনিল কুমার প্রামাণিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবাধিকারকর্মী ও সমাজসেবক সমরেশ কুমার সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরুণ কুমার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগমারা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অরুণ কুমার হালদার, কৃষ্ণা মণ্ডল ও সাম্য সারথী সরকার। এ সময় সুজন কুমার, বিপ্লব কুমার প্রামাণিক, অজিত কুমার, নারায়ণ চন্দ্র প্রামাণিক, নরেন্দ্র প্রামাণিক, অভিলাষ কুমার, নকুল চন্দ্র প্রামাণিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন অর্জুন সরকার ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা, কাজল আচার্য, রমাকান্ত ভট্টাচার্য, চিনু দে, প্রদীপ সেন ও তপন নাগ।
উদ্যোক্তা সমরেশ কুমার সরকার দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি জানান, আনুষ্ঠানিকভাবে বস্ত্র বিতরণ শেষে গ্রামের অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের হাতে শারদীয় বস্ত্র পৌঁছে দেওয়ার মাধ্যমে কর্মসূচি শেষ করা হবে। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।



















