পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট তিনজন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
- আপডেট সময়ঃ ০৭:২৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে।

আরিফুল হক রুবেলঃ
রাজশাহীর পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজন গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
০৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া, শিবপুর হাট ও মোহনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিবু দাস।
অভিযানের লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা।
অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী ও ২ জন মাদকসেবীকে আটক করে একজনকে ০৪ মাস ও বাকি ২ জনকে ০৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিবু দাস। তাদেরকে আগামী কাল জেলহাজতে প্রেরন করা হবে।
পুঠিয়া উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিবু দাস বলেন, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।



















