১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মধুখালীতে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৯:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে।

মধুখালী প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গুলোতে হলদে পাখির সম্প্রসারণের লক্ষ্যে ও মাধ্যমিক বিদ্যালয়ে গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন মধুখালী উপজেলা কর্তৃক আয়োজিত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের মধুখালী উপজেলা কমিশনার খাদিজা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস গাইডের ফরিদপুর ও আঞ্চলিক ট্রেজারার ও জেলা কমিশনার রেহেনা জাহান, মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার রুপা ঘোষ। বক্তব্য রাখেন হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মেহেরুন নেছা,গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সন্ধ্যা রানী।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাগাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শান্তা সাহা।

অনুষ্ঠানের মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর হলদে পাখির দল মধুখালী উপজেলার পরিচিতি তুলে ধরে জারি গান পরিবেশন করে সবাইকে আনন্দ দেয়।এতে খুশি হয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান হলদে পাখিদের সাথে ছবি তোলেন এবং পাখিদের পুরস্কৃত করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মধুখালীতে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৯:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬