০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে ১৮শ পরিবারের মাঝে মেয়র প্রার্থী শামীমের পূজাসামগ্রী বিতরণ

আজাদ আলী
  • আপডেট সময়ঃ ০৭:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

আজাদ আলী, জয়পুরহাটঃ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার সনাতন ধর্মাবলম্বী ১ হাজার ৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ করেছেন পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।
১৬ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় পাঁচবিবি রেলস্টেশনের পূর্ব পাশে খাদ্য গুদামের সামনে সংলগ্ন স্কুল মাঠে তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এ পূজা সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে শাড়ি, চিনি, নারিকেল সহ প্রায় ১ হাজার টাকা মূল্যের পূজা সামগ্রীর প্যাকেট তুলে দেন তিনি ।
বিতরণ পূর্ব সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হোদা দুলাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু পরমেশ্বর,সহ সভাপতি সুনীল কুন্ডু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক অধ্যাপক সুশীল দাস, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, বণিক সমিতির সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, দমদমা পৌর মহাশ্মশানের সভাপতি মনোরঞ্জন দাস রতন, বারোয়ারী মন্দিরের সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র, খালেদা তারেক মুক্তি পরিষদের সভাপতি খালেক চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতন সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিতরণকালে শামীম হোসেন মন্ডল বলেন, পৌরসভার মসজিদ, মন্দির ও গির্জা ক্লাব সহ প্রায় সব প্রতিষ্ঠানেই আমি আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করছি ।
আমার প্রত্যাশা আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে যাচ্ছি। আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমাকে সমর্থন করেন, তাহলে আগামীতে আরও ব্যাপক ভাবে আপনাদের সহযোগিতা করতে পারব, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

পাঁচবিবিতে ১৮শ পরিবারের মাঝে মেয়র প্রার্থী শামীমের পূজাসামগ্রী বিতরণ

আপডেট সময়ঃ ০৭:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬