পাঁচবিবিতে জাতীয় যুব দিবস পালিত
- আপডেট সময়ঃ ০৮:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে।

আজাদ আলী জয়পুরহাটঃ
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়েছে।
রোববার (১লা নভেম্বর ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার সহ যুব উদ্যোক্তাগণ।
আলোচনা শেষে ৬ জন যুব উদ্যোক্তাদের মাঝে সাড়ে ৪ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান।














