নওগাাঁর আত্রাইয়ে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- আপডেট সময়ঃ ০৩:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৩৩ বার পড়া হয়েছে।

আব্দুল ছালাম , আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। প্রবীণদের সম্মান ও সুরক্ষা সুনিশ্চিত করার ওপর জোর দিয়ে সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাঁরা আমাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার উৎস।
তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। বর্তমান সরকার ও উপজেলা প্রশাসন প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবার ও সমাজ সব পর্যায়েই প্রবীণদের সম্মান ও উপযুক্ত মর্যাদা দিতে আমাদের সবার এগিয়ে আসতে আসতে হবে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, প্রকল্পবাস্থবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, আকতারুণ প্রমুখ। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও প্রবীণ নাগরিকরা উক্ত র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।













