০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল

আলিফ হোসেন
  • আপডেট সময়ঃ ০৯:০০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে।

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের কলমা ও পাঁচন্দর ইউনিয়নে (ইউপি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে পৃথক ঝটিকা মশাল মিছিল বের করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই মিছিলের একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা কেউ কেউ মুখে মাস্ক আবার কেউ হেলমেট ব্যবহার করে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।মিছিলে অংশগ্রহণকারীরা ‘ক্যাঙ্গারু কোর্টের রায় মানি না, মানবো না’ সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। সন্ধ্যার অন্ধকারে হঠাৎ করে বের হওয়া পৃথক মিছিল কলমা ও পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দ্রুত শেষ হয়।
স্থানীয় সুত্র জানায়,মিছিলের ভিডিও ফেসবুকে পোস্ট হওয়ার পর থেকেই তানোর উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি ও উত্তেজনা দেখা দিয়েছে।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশ ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে এবং এলাকায় যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল

আপডেট সময়ঃ ০৯:০০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬