০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় নতুন আঙ্গিকে আজাদ ফার্মেসির উদ্বোধন
রহমত আরিফ
- আপডেট সময়ঃ ০৭:১৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১০৭ বার পড়া হয়েছে।

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
শুক্রবার, ২৮ আগস্ট বিকেলে ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় নতুন আঙ্গিকে শুভ উদ্বোধন করা হয়েছে আজাদ ফার্মেসির।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তবে আজাদ ফার্মেসির উদ্বোধন ঘিরে সবচেয়ে খুশির খবর স্থানীয় রোগীদের জন্য। এখন থেকে প্রতিদিন এই ফার্মেসিতে রোগী দেখবেন নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সম্পা রেজা।
নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় এলাকার মানুষকে চিকিৎসাসেবা নিতে দূরে ছুটতে হবে না—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা বলছেন, গড়েয়ায় এ ধরনের বিশেষায়িত চিকিৎসাসেবা চালু হওয়ায় এলাকার রোগীদের জন্য এটি একটি ইতিবাচক উদ্বোধন।
ট্যাগসঃ




















