০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার

রহমত আরিফ
  • আপডেট সময়ঃ ০৮:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে।

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই ভাইবোনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে সদর উপজেলার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. রুবেল রানা (৩২) ও তার বোন মোছা. বাবলি (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া গ্রেফতারকৃত বাবলির চুলের খোঁপার মধ্য থেকেও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, রুবেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১১টি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার

আপডেট সময়ঃ ০৮:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬