০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

টঙ্গীর কুখ্যাত মাদক স্পট ‘হাজির মাজার বস্তি’ গুঁড়িয়ে দিল রাজউক

​সুব্রত চন্দ্র দাস
  • আপডেট সময়ঃ ০৭:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

​সুব্রত চন্দ্র দাস

(গাজীপুর প্রতিনিধি)

গাজীপুরে টঙ্গীর দীর্ঘদিনের কুখ্যাত মাদকের ‘হটস্পট’ হিসেবে পরিচিত রাজউকের নিজস্ব মালিকানাধীন হাজির মাজার বস্তি উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় টঙ্গী বাজার কলকারখানা অধিদপ্তর সংলগ্ন ভরান হাজী মাজার বস্তিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

​রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এক্সকাভেটর ও পে-লোডার ব্যবহার করে বস্তির সব অবৈধ স্থাপনা এবং মাদকের স্থায়ী আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ দিন ধরে এই এলাকায় মাদকের আখড়া গড়ে ওঠায় স্থানীয় সাধারণ মানুষ চরম অস্বস্তিতে ছিলেন। প্রশাসনের এই সাঁড়াশি অভিযানে স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মাঝে।
​অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য সার্বিক নিরাপত্তা প্রদান করেন। আকস্মিক এই অভিযানে এলাকার অপরাধচক্রের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
​রাজউক ও পুলিশ প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত এই জমিতে পুনরায় যাতে কোনো ধরনের অবৈধ দখল বা মাদকের আস্তানা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি বজায় রাখা হবে। অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কতৃপক্ষ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

টঙ্গীর কুখ্যাত মাদক স্পট ‘হাজির মাজার বস্তি’ গুঁড়িয়ে দিল রাজউক

আপডেট সময়ঃ ০৭:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬