০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

জামিনে বেরিয়ে মামলার বাদিকে প্রাণনাশের হুমকি

আলিফ হোসেন
  • আপডেট সময়ঃ ০৭:৩৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে।

জামিনে বেরিয়ে মামলার বাদিকে প্রাণনাশের হুমকি
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে হত্যা চেস্টা মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসেই মামলা তুলে নিতে বাদির পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছেন বলে অভিযোগ উঠেছে।এমনকি মামলা তুলে নিয়ে আপোষ-মিমাংসা না করলে তার পরিবারকে এলাকা ছাড়া ও তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।
এ ঘটনায় (রোববার ২৯আগস্ট) ভুক্তভোগী উপজেলার বৈদ্যপুর গ্রামের মাইনুল হক তার নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তানোর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্তরা হলেন- বৈদ্যপুর গ্রামের গোলাম মোস্তফার পুত্র আবুল খায়ের কাজল (৩৫) ও তরিকুল ইসলামের পুত্র শাহাজান আলী (৫৫)সহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা ন্যায় বিচারের স্বার্থে আসামিদের জামিন বাতিল করে তাদের আটকের দাবি করেছেন।
জানা গেছে,বৈদ্যপুর গ্রামের মাইনুল ইসলামের সঙ্গে একই গ্রামের কাজল ও শাহাজাহান আলীর বিরোধ চলে আসছে।এমতাবস্থায় গত ১৪মে রাতে বৈদ্যপুর হতে শিকপুর গামী পাকা রাস্তায় মাইনুল মোটসাইকলে নিয়ে পৌছামাত্র কাজল ও শাহজাহানের নেতৃত্বে প্রায় ৮ থেকে ১০ জন মিলে মাইনুলকে মারপিট,মোটরসাইকেল ভাঙচুর,দুটি এ্যান্ড্রুয়েট মোবাইল ও নগদ ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এঘটনায় তানোর থানায় মামলা করা হলে আসামিরা আদালত থেকে জামিন নিয়ে এসে মাইনুল ও তার পরিবারকে এলাকাছাড়া করাসহ হত্যার হুমকি দিচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে শাহজাহান আলী ও কাজল উভয়েই এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের ফাঁসানোর জন্যই অসৎ উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে।এবিষয়ে জানতে চাইলে মাইনুল ইসলাম বলেন,আসামিদের অব্যাহত হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে তিনি বেশকিছু দিন থেকে বাড়ি ছাড়া হয়ে আছি।#

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

জামিনে বেরিয়ে মামলার বাদিকে প্রাণনাশের হুমকি

আপডেট সময়ঃ ০৭:৩৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬