০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

আলিফ হোসেন
  • আপডেট সময়ঃ ১২:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ৩৮ বার পড়া হয়েছে।

আলিফ হোসেন,তানোরঃ
জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে (ইউপি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এছাড়াও একই মঞ্চে সাবেক দুই নেতার মৃত্যুতে দোয়া মাহফিল করা হয়েছে।
জানা গেছে, রোববার (৮ নভেম্বর) সরনজাই ইউনিয়ন(ইউপি) বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খানের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন।
প্রধান অতিথি বলেন, ১৯৭৫ সালে ৭ নভেম্বর সিপাহি জনতা ঐক্যবদ্ধ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করেন। তিনি মুক্ত হয়ে দেশ গঠনে নিজেকে বিলিয়ে দেন। বহুদলীয় গণতন্ত্রসহ দেশ এগিয়ে নিতে কাজ শুরু করেন। তিনি বলেন, বিপ্লব সংহতি দিবস পালন করলেই হবে না। সেখান থেকে শিক্ষা নিয়ে ঐক্য গড়ে তুলতে হবে। আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে। নির্বাচনে বিজয়ী হতে হলে ঐক্যের বিকল্প নেই। এখন ১০ জন ১৫ জন প্রার্থী থাকলে সমস্যা নেই। কিন্তু দল যখন কাউকে মনোনায়ন দিবে তার হয়ে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, দেশ পরিচালনায় বিএনপির যেমন কোনো বিকল্প নাই, তেমনি রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছাতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নাই।
তিনি বলেন, বিএনপি দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক ও জনপ্রিয় রাজনৈতিক দল এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে বিএনপির কমপক্ষ ১০ জন প্রার্থী আছেন যারা মনোনয়ন পাওয়ার দাবি রাখেন।কিন্ত্ত মনোনয়ন তো পাবেন একজন।
তিনি বলেন, যারা মনোনয়ন পাবেন এবং যারা পাবেন না তারা সবাই বিএনপির এক একজন কর্মী। ফলে আমারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের (সমর্থিত প্রার্থী) ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।
তিনি বলেন, দলের নেতা ও কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে পৌচ্ছে দিতে হবে বিএনপি তথা শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন। তিনি বলেন, মূখে কেবল শহীদ জিয়ার স্বপ্নের কথা বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বিএনপির রাজনৈতিক দর্শন কি, অর্থনৈতিক কর্মসূচী তথা উৎপাদন, উন্নয়ন, বিনিয়োগ-কর্মসংস্থান এবং আধিপত্যবাদ-সম্প্রসারণবাদ কি ও তার ক্ষতির দিকগুলো সম্পর্কে স্পষ্ট বক্তব্য থাকতে হবে। তিনি আরো বলেন, আমরা যে স্বাধীনতা-সার্বভৌমত্বের নেই প্রশ্নে আপোষহীণ সে বিষয়টি সকল নেতাকর্মীদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে। তা ছড়িয়ে দিতে হবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে আমরা কি পেয়েছি। তিনি বলেন, আমরা কেনো বিএনপি করি, অন্যদলের সঙ্গে বিএনপির পার্থক্য কি, মানুষ কেনো বিএনপিকে ভালোবাসে ও সমর্থন করে-এসব বিষয়ে তৃণমুল পর্যায় থেকে শুরু করে সকল নেতাকর্মীদের মাঝে সুস্পষ্ট ধারণা তথা দিকনির্দেশনা থাকতে হবে। তাহলে তারা দলের প্রতি আরও বেশী নিবেদিত হয়ে কাজ করতে পারবেন। তিনি দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামিতে সকল নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি প্রয়াত মফিজ উদ্দীন ও মুনসুর রহমানকে স্মরণ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার,পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন, বাঁধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, সেচ্ছাসেবক দলের নেতা সুলতান আহমেদ, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মর্তুজা, সদস্য সচিব শরীফ উদ্দীন মুন্সী,সরনজাই ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান,কলমা ইউপি বিএনপির
সম্পাদক মানিরুল ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সম্পাদক তৌহিদুর রহমান রেজা, ফিরোজ কবির,সাবেক কাউন্সিলর সাইদুর রহমান ও মুঞ্জুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদ মন্ডল, রায়হানুল হক রায়হান, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, মাহফুজুর রহমান,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন,আহসান হাবিব সরকার নান্নু,সারোয়ার হোসেন সজিব,সজল
ও রঞ্জু আহম্মেদ প্রমুখ।এছাড়াও ইউপি বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।#

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট সময়ঃ ১২:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬