০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

​চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বাইসাইকেলসহ ১ জন আটক

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময়ঃ ০৩:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে।

​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর আওতাধীন মনাকষা বিওপি’র পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং বাইসাইকেলসহ ১ জন আসামীকে আটক করা হয়েছে।গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ০৬:৩০ মিনিটের সময়, মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রাণীনগর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মোঃ নুর ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। এছাড়া, তার ব্যবহৃত ১টি বাইসাইকেলও জব্দ করা হয়। আটককৃত আসামীসহ জব্দকৃত মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ০৯:১০ মিনিটের সময়, মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অপর একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে ৬৩ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করা হয়।​উভয় অভিযানে জব্দকৃত এস্কাফ ও উইনসেরেক্স সিরাপ এবং বাইসাইকেলের আনুমানিক বাজার মূল্য ৩৮,০০০/- (আটত্রিশ হাজার) টাকা।
​
উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবি কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ২ জন আসামীকে আটক করা হয়েছে। পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে: ২১০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল চকোপ্লাস সিরাপ, ৬৩ বোতল উইনসেরেক্স সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল, ৪১ পিস ইয়াবা এবং ৬৫ বোতল মদ।
​
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এই সাফল্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ এবং মাদক চোরাচালান রোধসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

​চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বাইসাইকেলসহ ১ জন আটক

আপডেট সময়ঃ ০৩:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬