০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনামঃ
গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুতপৃস্টে একজনের মৃত্যু
সাইফুল ইসলাম
- আপডেট সময়ঃ ০৭:২৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে।

সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা গ্রামে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে আলামিন কাজী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকালে গোপালগঞ্জ শহরতলীর চরগোবরা গ্রামের নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। আলামিন কাজী চর গোবরা গ্রামের বেলায়েত কাজীর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ বাড়িতে ইজিবাইকের চার্জ দেওয়া শেষে চার্জার খুলতে যান আলামিন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যূৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক আহমেদ তাঁকে মৃত ঘোষণা করেন।
ট্যাগসঃ




















