গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৮:৫০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৪০ বার পড়া হয়েছে।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):
গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উদযাপন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে গাজীপুরের বিভিন্ন মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকালে ঐতিহাসিক রাজবাড়ী মাঠ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় । বর্ণাঢ্য র্যালিতে গাজীপুরের বিভিন্ন সংগঠন ও মন্দিরের নেতৃবৃন্দ ও ভক্তগন অংশগ্রহণ করেন। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গাজীপুর মহানগর কমিটির আহ্বায়ক ও গাজীপুর কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দিরের বিপ্লবী সাধারণ সম্পাদক বাবু বাপ্পি দে এর সভাপতিত্বে উক্ত বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র বিপ্লবী সাধারণ সম্পাদক ও গাজীপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ।।
এ সময় গাজীপুরের বিভিন্ন ধর্মীয় সংগঠন এর নেতৃবৃন্দ ধর্মীয় আলোচনা ও বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
র্যালিটি গাজীপুরের রাজবাড়ী মাঠ থেকে শুরু হয়ে শহরের শিববাড়ি মোড় ও বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে গাজীপুর কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয় ।
পরিশেষে গাজীপুর কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দির প্রাঙ্গণে উপস্থিত সকল ভক্ত বৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

















