কালীগঞ্জে কলিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন
- আপডেট সময়ঃ ০৬:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):
গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে একটি নতুন চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ভিত্তি স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-০৫ আসন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব এ. কে. এম. ফজলুল হক মিলন।
মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট জনাব জাকির হোসেন সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব এটিএম কামরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা বি.এন.পি.-র আহবায়ক জনাব হুমায়ুন মাস্টার, এবং কালীগঞ্জ উপজেলা বি.এন.পি.-র সদস্য সচিব জনাব খালেকুজ্জামান (বাবলু), নাগরী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহিম সরকার সহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন এই চারতলা ভবন নির্মাণের ফলে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



















