০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

শাকিল হোসেন
  • আপডেট সময়ঃ ০৯:২৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে।

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র সহ ৬ জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় একাধিক সুত্র জানায়, রোববার সকালে কালিয়াকৈর থানা পুলিশের ওসির নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্ধার মানিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এলাকার চিহ্নিত মাদক কারবারি মাইদুল ইসলাম (৩৫) কে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ১ কেজি গাঁজা, ৫৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় মাইদুলের সহযোগী মতিউর রহমানের পুত্র নাজমুল (৩২) আবুল হোসেনের পুত্র রাজু(১৯), আবুল কালামের পুত্র কবীর হোসেন (৪৫), মৃত ইউনুসের পুত্র ইব্রাহিম (৪৫) আটককৃত সকলের কালিয়াকৈর উপজেলার আন্ধার মানিক গ্রামের বাসিন্দা। আন্ধার মানিক এলাকার ঈমান আলী জানান,পুলিশ সন্ত্রাসীদের ধরে নিয়ে গেছে। এখন এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবে।

কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, এই সফল অভিযানে আমরা মাদক ও অস্ত্র উদ্ধার করেছি। এলাকার চিহ্নিত অপরাধীদের আটক করেছি। মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

আপডেট সময়ঃ ০৯:২৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬